Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

রতুয়ায় বৃষ্টিতে ভিজে বিশ্ব নবীর জন্ম দিবস জুলুশে অংশগ্রহণ মুসলিম সম্প্রদায়ের মানুষের

মালদাঃ নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার বিকেল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি । মঙ্গলবারও তার ব্যাতিক্রম হয়নি। সেই বৃষ্টিতে ভিজেই বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে জুলুশ করতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের পুরুষদের ।

নবীজির জন্মদিবস অর্থাৎ ফাতিয়া দোহাজ দাহাম উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই করোনা আবহের কারণে মুখে মাস্ক পরে রতুয়ার বিভিন্ন এলাকায় জুলুশ বের করতে দেখা যায় । তবে করোনার কথা মাথায় রেখে এবার রতুয়ার মসজিদ কমিটিগুলো জুলুসের জনসংখ্যা আগের বছরের তুলনায় অনেকটাই কমিয়েছে বলে জানা গিয়েছে।

 

এদিন নবীজির জন্ম দিবস উপলক্ষে রতুয়া এলাকার সবজি পাড়া,মমিন পাড়া ও ডাকবাংলা মমিনপারার মুসলিম সম্প্রদায়ের মানুষের ছোট ছোট জুলুসের মাধ্যমে প্রথমে রতুয়া থানার ফুটবল ময়দানে জমা হন। পরে এক সুসজ্জিত জুলুসের মাধ্যমে  রতুয়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে সর্বশেষে রতুয়া থানা মাঠে দোয়া পাঠের মাধ্যমে মিলাদুন্নবী শেষ হয় ।

এদিনকার এই মিলাদুন্নবী সুশৃংখলভাবে সম্পন্ন করতে জুলুস থেকে শুরু করে রাস্তার মোড় গুলোতে মোতায়েন ছিল রতুয়া থানার পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories