Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ব্যাটে, বলে বাজিমাত শাকিবের, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

এনবিটিভি ডেস্ক: প্রথম ম্যাচে অঘটন ঘটেছিল। স্কটল্যান্ড টাইগারদের হারিয়ে দিয়ে চাপে ফেলে দিয়েছিল। কঠিন চাপ সামলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ায় বাংলাদেশ। ওমানের ঘরের মাঠে তাদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় মাহমুদউল্লাহর দল। আর আজ পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বিরাট ব্যবধানে জিতল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানও তুলল তারা। ব্য়াটে-বলে দুরন্ত খেলে একার হাতে দেশকে বিশ্বকাপে তুলে দিলেন শাকিব আল-হাসান।

টসে জিতে ব্যাট নিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় বলেই কাবুয়া মোরিয়া ফিরিয়ে দেন মহম্মদ নইমকে। তবে লিটন দাস এবং শাকিব আল হাসান বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শাকিব অল্পের জন্য অর্ধশতরান পাননি। ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে বাংলাদেশকে বড় রানে পৌঁছতে সাহায্য করেন অধিনায়ক মাহমুদুল্লা। তিনটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫০ রান করেন তিনি। শেষ দিকে নেমে মহম্মদ সৈফুদ্দিন ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ তোলে বাংলাদেশ। পাপুয়া নিউগিনির কাবুয়া, দামিয়েন রাভু এবং আসাদ ভালা দু’টি করে উইকেট পেয়েছেন।

 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১৮০ তুলেছিল বাংলাদেশ। সেই রান বৃহস্পতিবার পেরিয়ে গেল তারা। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ উইকেট নিয়ে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন শাকিব।

 

একসময় মনে করা হচ্ছিল হয়তো বিশ্বকাপের মূল পর্বে যেতেই পারবেনা টাইগাররা। সমস্ত সমালোচনা ভুলে  স্বমহিমায় ফিরে আসল তারা। তবে কোন গ্রুপে যাবে বাংলাদেশ তা এখনও চূড়ান্ত নয়। স্কটল্যান্ড জিতলে দ্বিতীয় স্থানে শেষ করবে বাংলাদেশ।  আর ওমান জিতলে প্রথম হয়েই মূল পর্বে যাবে তারা। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories