Wednesday, October 21, 2026
31 C
Kolkata

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি, আক্রান্ত একদিনে ১১,৯২৯

এনবিটিভি ডেস্ক: ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১,৯২৯ জন। মারা গিয়েছেন ৩১১ জন। মোট মৃত ৯.১৯৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,২৯,৯২২ জন। সবথেকে খারাপ পরিস্থিতি দিল্লির। শনিবার দিল্লিতে নতুন শনাক্ত হয়েছেন ২,১৩৪ জন। মারা গিয়েছেন ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৮,৯৫৮। মৃতের সংখ্যা বেড়ে ১,২৭১।

রবিবারই দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দিল্লির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। দিল্লিতে শনাক্ত রোগীর সংখ্যা এখন মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরেই। এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট মন্ত্রী, আমলাদের সঙ্গেও বৈঠক করেছেন। তাতে দেখা গিয়েছে, পাঁচটি রাজ্যে দেশের মোট আক্রান্তের এক-পঞ্চমাংশ রয়েছে। খারাপ অবস্থা মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাই, সুরাত, পুনে, ইন্দোর ও কলকাতা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে করোনায় মৃতের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে ৯ নম্বরে। সুস্থতার হারে অবশ্য ষষ্ঠস্থানে।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories