Friday, July 24, 2026
26.7 C
Kolkata

নিষেধ শেষে সুন্দরবনে ইলিশ ধরতে পাড়ি মৎস্যজীবীদের

এনবিটিভি ডেস্ক: নিষেধাজ্ঞার দিন শেষ। এবার রুপোলি শস্যের খোঁজে পাড়ি দেওয়ার পালা।  চলতি বছরে আমফান সঙ্গে করোনায় ভয়ঙ্কর বিপদে মৎস্যজীবী পরিবারের। দিকে দিকে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।  ইলিশ ধরায় নিষধাজ্ঞা ছিল এতদনি। এখন ইলিশ ধরতে শুরু হয়েছে মৎস্যজীবীদের উদ্যোগ। কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগরদ্বীপ,পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার, রায়দিঘি সর্বত্র এখন জোরকদমে চলছে ট্রলার ছাড়ার প্রস্তুতি। কোথাও মা গঙ্গাকে পূজা দেওয়া হচ্ছে, কোথাও বা বরফ, তেল, খাবার সরঞ্জম তুলে নেওয়া চলছে ট্রলারে। সময়মতো বর্ষা ঢুকেছে বঙ্গে। অনিয়মিত মাছ ধরা বন্ধ হয়েছে। ফলে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা দেবে মৎস্যজীবীদের জালে, এনই মনে করছেন মৎস্যজীবীরা। যদিও করোনা নিয়ে সংশয় থেকে যাচ্ছে মৎসজীবীদের মনে।

ইউনিয়ন তরফে জানানো হয়েছে, একটি ট্রলারে ১৬ থেকে ১৮ জনের বেশি মাছ ধরা যাবে না।  মৎস্যজীবীদের দাবি,  ১৬ জনের কম হলে ট্রলারে মাছ শিকার করা মুশকিলহয়ে যাবে। তাঁদের একাংশের দাবি, শারীরিক পরীক্ষা করে পাঠানো হোক ট্রলার। আবার মাছ নিয়ে উপকূলে ফিরে এলে শারীরিক পরীক্ষা করার পর প্রবেশ করানো হোক লোকালয়ে। যাতে পেট বাঁচবে, পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে রোগ প্রতিরোধ করা যাবে। যদিও মৎস্যজীবীদের কথা মেনে নিয়েছেন কাকদ্বীপ ফিশারমেনসন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান সম্পাদক বিজন মাইতি। থার্মাল স্ত্রিনিংয়ের পাশাপাশি সামাজিক দুরত্ব মেনে যাতে ট্রলার পাঠানো যায় তারই আর্জি রেখেছেন তিনি। হাজার হাজার ট্রলার পাড়ি দেবে সমুদ্রে। খাঁড়ি এলাকার পাশাপাশি সমুদ্রের কিনারে অবস্থান করছে অনেকে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories