Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মূর্খামি ধরা পড়ল যোগীর! আলেকজান্ডারকে নাকি হারিয়েছিলেন তখন ‘নাবালক’ চন্দ্রগুপ্ত

নিউজ ডেস্ক : ইতিহাস-ভূগোল হোক বা বিজ্ঞান অথবা দর্শন সবক্ষেত্রেই বিভিন্ন বিজেপি নেতারা নিজেদের চরম মূর্খতার পরিচয় প্রদান করেছেন। এবার ইতিহাসের ব্যাপারে নিজের মূর্খতার জলজ্যান্ত প্রমান দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার মেরুকরণের জন্য নতুন পাঁয়তারা শুরু করেছেন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পোস্টার বয় যোগী। ইতিহাসের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভারতে আলেকজান্ডারের ব্যাপারে বেশি কথা বলা হয়েছে ইতিহাসে কিন্তু আলেকজান্ডারকে হারানো চন্দ্রগুপ্তের নাম কোথাও নেই। আলেকজান্ডারকে ভারতের কোনো শাসক হারিয়েছিলেন এমন ঘটনা অবাস্তব এবং ইতিহাস বিরোধী। তাই যোগীর এহেন অজ্ঞতাপূর্ণ মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিভিন্ন ধরনের অপরাধ, নারী নির্যাতন, দলিত ও মুসলিমদের উপর অত্যাচার, পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় লাশের সারি ভেসে ওঠা- এসবই ছিল গত কয়েক মাসে উত্তরপ্রদেশের নিত্য চিত্র। কিন্তু ভোটের কথা মাথায় রেখে মেরুকরণই একমাত্র হাতিয়ার গেরুয়া শিবিরের। আর সেটা করতে গিয়ে ইতিহাসের বিকৃত প্রচার চালাচ্ছে বিজেপি নেতারা।

 

প্রাচীন ভারতের ইতিহাস থেকে জানা যায় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন গ্রিক সেনাপতি সেলুকাসকে। যদিও আধুনিক ইতিহাসবিদদের অনেকেই এই মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সত্যিই চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। অথচ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে যুদ্ধে হেরে গিয়েছিলেন গ্রিক সম্রাট আলেকজান্ডার। তার বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়েছেন যোগী। বলেন, ‘ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইতিহাস চন্দ্রগুপ্ত নয়, আলেকজান্ডারকে মহান বলে। যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন।’

 

শুধু ইতিহাসবিদরা নয় সাধারন মানুষ ও প্রশ্ন তুলেছে যোগীর শিক্ষাগত যোগ্যতা এবং ইতিহাসের ওপর তার দখল নিয়ে। নিজে মুখ্যমন্ত্রী হিসাবে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর এখন ভোটের মুখে জয়লাভ করতে আলেকজান্ডারকেই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে আবার জিতিয়েও দিয়েছেন। অথচ ইতিহাস বলে আলেকজান্ডারের মৃত্যুর সময় চন্দ্রগুপ্ত মৌর্য এক নাবালক ছিল।

 

অনেকের মতে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দুর্নীতি বিরোধী লড়াই কৃষকদের অধিকার ইত্যাদি গুরত্বপূর্ন ব্যাপারে কথা বলতে গেলে নিজেদের পায়েই কুড়ুল মারবে বিজেপি। সেই জন্য সাম্প্রদায়িক মেরুকরণে শেষ ভরসাস্থল। আর তার জন্য প্রয়োজন ইতিহাসের বিকৃতি যার জন্য স্বাধীনতার পর থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে আসছে আরএসএস পান্ডারা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories