Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

সার্বিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপে অনিশ্চিত রোনাল্ডোর পর্তুগাল

এনবিটিভি ডেস্কঃ কাতার বিশ্বকাপে খেলতে পারবেন রোনাল্ডো? তিনি কি পাবেন না বিদায়ী বিশ্বকাপ খেলার সুযোগ? রাতারাতি এমনই প্রশ্ন উঠে আসছে। কারণ রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সার্বিয়া ২-১ ব্যবধানে হারিয়ে দিল পর্তুগালকে। ফলে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গেল তারা। রোনাল্ডোদের অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ পর্যন্ত। ইউরোপের কোনও একটি দেশের বিরুদ্ধে প্লে-অফ খেলতে হবে। সেটি জিতলেই একমাত্র বিশ্বকাপে যেতে পারে তারা।

ঘরের মাঠে রবিবার সার্বিয়ার বিরুদ্ধে জিততেই হত পর্তুগালকে। দু’মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন রেনাতো স্যাঞ্চেস। তবে ২০১৬-র ইউরো বিজয়ী দলকে প্রথমার্ধে শাসন করে সার্বিয়া। সমতা ফেরান দুসান টাডিচ। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল কিছুতেই খুঁজে পাচ্ছিল না পর্তুগাল। রোনাল্ডো নিজেও নিষ্প্রভ ছিলেন। তাঁর সামনে কেরিয়ারের ৮০০তম গোল করার সুযোগ ছিল। তিনি তা করতে পারেননি। উল্টে খেলার শেষ মিনিটে গোল করে সার্বিয়াকে বিশ্বকাপের টিকিট এনে দেন আলেকজান্ডার মিত্রোভিচ।

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল গত বারের রানার্স ক্রোয়েশিয়া এবং স্পেনও। দু’দলই ১-০ ব্যবধানে জিতেছে। আলভারো মোরাতার শেষ দিকের গোলে স্পেন হারিয়েছে সুইডেনকে। ক্রোয়েশিয়া জিতেছে আত্মঘাতী গোলে।

অন্যদিকে, ল্যাটিন আমেরিকা যোগ্যতা অর্জনকারী পর্বে ব্রাজিল চলে গেছে বিশ্বকাপে। তবে দৌড়ে রয়েছে মেসির আর্জেন্টিনাও। তারাও হয়তো ব্রাজিলকে হারালেই চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories