Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে ৩৪১ কিমি এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনবিটিভি ডেস্কঃ আজ উত্তরপ্রদেশের ৩৪০ কিমি এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুলতানপুর জেলার কারওয়াল খেরিতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন ।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপ্রেসওয়েতে নির্মিত ৩.২ কিলোমিটার এয়ারস্ট্রিপে একটি সি-১৩০ হারকিউলিস বিমানে অবতরণ করেন।

উত্তরপ্রদেশের পূর্ব অঞ্চল বিজেপি বেশী গুরুত্ব দেয়ার চেষ্টা। চলতি বছরে তিন বার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হন ।দীর্ঘ দিন ধরে সেখানে চলছে কৃষি বিল বিরোধী আন্দোলন। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে  উত্তরপ্রদেশে  কোনও উন্নায়ন মুলক কাজ না করে নির্বাচনের সময় আঘাতের উপর মলমের প্রলেপের চেষ্টা বিজেপি সরকারের। ধর্মীয় মেরুকরণের সঙ্গে নির্বাচনের সময় কিছু উন্নায়নের মাধ্যমে নির্বাচন কৌশল বলে মনে করছেন বিরোধী দল ।বিরোধীদের দাবী, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের পূর্বের কৌশল, এই উদ্বোধনের কোনও প্রকার উপকার হবেনা সাধারণ মানুষের জন্য।

৩৪১ কিলোমিটারের বেশি দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লখনউ থেকে গাজিপুরের মধ্যে ভ্রমণের জন্য কম সময়ে যাতায়াত করতে পারবে। যেখানে  প্রায় ৬ ঘন্টা সময় লাগত এখন তা কমিয়ে ৩.৫ ঘন্টা করবে। এক্সপ্রেসওয়েটি লখনউয়ের চাঁদসারাই গ্রাম থেকে শুরু হয় গাজিপুরের (ইউপি-বিহার সীমান্ত থেকে ১৮ কিলোমিটার) জাতীয় সড়ক ৩১-এ অবস্থিত হাইদারিয়া গ্রামে শেষ হয়। যেখানে সাতটি বড় সেতু, সাতটি রেলওয়ে ওভারব্রিজ, ১১৪টি ছোট সেতু এবং ২৭১টি আন্ডারপাস থাকবে। একটি সরকারী বিবৃতিতে জানানো হয় যে, ছয় লেনের এক্সপ্রেসওয়ে ভবিষ্যতে আট লেনে সম্প্রসারিত করা যেতে পারে।

এক্সপ্রেসওয়ের এয়ারস্ট্রিপ জরুরী পরিস্থিতিতে আইএএফ ফাইটার প্লেনের অবতরণ এবং উড়তে সক্ষম করবে। বিমানগুলিকে একাধিক টেকঅফ এবং জরুরী এয়ারস্ট্রিপে অবতরণ করতে দেখা যাবে। 

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories