Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ভাঙড়ে জমি মাফিয়াদের দাপট, অবৈধ নির্মাণ রুখল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: সরকারি জমি জবরদখল করে নির্মাণকাজ চলছে বলে অভিযোগ এসেছিল। জলাজমি ভরাটও চলছিল নির্বিচারে। মঙ্গলবার সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। বেআইনি নির্মাণ রুখে তিন জনকে আটক করে কাশীপুর থানার পুলিশ‌।

গত কয়েকদিন ধরে ভাঙড় খালপাড়ে কামারগাঁথী রোডের ধারে পাঁচগাছিয়াতে সেচ দপ্তরের জায়গা জবরদখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সেই জমিতে কংক্রিটের পিলার তোলা হয়। এলাকার কিছু জমি মাফিয়া তথা প্রোমোটাররা এই অবৈধ নির্মাণকার্য করছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণকাজ হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বার বার সরকারি জায়গার দখলদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

মঙ্গলবার সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নির্মাণ শ্রমিককে আটক করে। যদিও পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জমি জবরদখল কারিরা। কংক্রিটের কলম পিলার ভেঙ্গে দেয় পুলিশ।

এবিষয়ে ওই অঞ্চল তথা ভোগালী ২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহানুর ইসলাম বলেন, “জমি মাফিয়ারা সরকারি জমি জবরদখল করে অবৈধভাবে বহুতল নির্মাণের কাজ করছিল। আমরা পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসতেই পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়েছে।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘দিনের পর দিন ওই এলাকায় সরকারি জমি রাতারাতি জবরদখল করে বিক্রি হয়ে যাচ্ছে এক শ্রেণির রাজনৈতিক নেতাদের মদতে এবং সেখানে বেআইনি ভাবে বাড়ি তৈরি হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে জমির চরিত্র বদল না করেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনিভাবে নির্মাণ করা  হচ্ছে। ভাঙড়ের পাঁচগাছিয়া খালধার পাড় এলাকায় সম্প্রতি জলাভূমি ভরাট করে গড়ে তোলা হয়েছে বেআইনি বহুতল। যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories