Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ক্রিকেটাঙ্গনে ফের ‘দাদাগিরি’, আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সোরভ

এনবিটিভি ডেস্কঃ ক্রিকেটাঙ্গনে ফের ‘দাদাগিরি’। আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, অনিল কুম্বলের জায়গায় আসতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। এর আগে সৌরভ আইসিসি-র ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক সৌরভই। দেশের বহু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, এ বার সেই কমিটির চেয়ারম্যান হতে চলেছেন তিনি। ক্লাইভ লয়েডের জায়গায় ২০১২ সালে চেয়ারম্যান হিসাবে এসেছিলেন কুম্বলে। এর পর ২০১৬ সালে তাঁকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার ২০১৯ সালে তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি।  ন’বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এ বার তাঁর জায়গায় আসতে চলেছেন তাঁরই সতীর্থ সৌরভ।

এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভের দায়িত্ব যে আরও খানিক বাড়তে চলেছে, তাতে সন্দেহ নেই। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে অন্যতম বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিক মতো মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। মূলত প্রশাসনিক কাজই করে থাকে এই কমিটি।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories