Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কেরলে কাজে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক ব্যক্তি

এনবিটিভি ডেস্কঃ আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তি  মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত কাতলামারী গ্রামের বাসিন্দা। মৃতের নাম সেন্টু শেখ(৩০)।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  মাস পাঁচেক আগে ওই ব্যক্তি কেরলের বারানজলিতে কাজে গিয়েছিলেন। সপ্তাহ খানেক আগে সেখানেই ঘরে রান্না করার সময় গ্যাস দুর্ঘটনায় জখম হন সেন্টু সহ সহ আরও পাঁচ জন। তার মধ্যে মৃতের এক ভাইও রয়েছে বলে জানা গিয়েছে। গত সোমবার তার মধ্যে সেন্টু শেখের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির দেহ বাড়ি নিয়ে আসার ক্ষেত্রেও নানান সমস্যার সম্মুখীন হতে হয় বাড়ির লোকজনের। এত দিনেও নাকি মৃতদেহ এসে পৌঁছায়নি বাড়িতে। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে। পরিবারে মৃত ব্যক্তিই ছিলেন একমাত্র উপার্জনকারী। দুটি নাবালক বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছেন মৃতের স্ত্রী রুনা বিবি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories