Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

হামাসকে নিষিদ্ধের সিদ্ধান্তে যুক্তরাজ্যের তীব্র নিন্দা জর্ডানের

হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের ঘোষণায় যুক্তরাজ্যের তীব্র নিন্দা জানালেন জর্ডানের এমপিরা। রোববার জর্ডানের সংসদে এমপিরা ব্রিটেনের এ ধরনের একপেশে সিদ্ধান্তের নিন্দা জানান। খবর আনাদোলুর।

দেশটির ১৩০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের ৭৫ সদস্য রোববার এক বিবৃতিতে বলেন, হামাসের বিরুদ্ধে ব্রিটেনের এ পদক্ষেপ খুবই আগ্রাসি। এর ফলে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়বে।

ইহুদিবাদী ইসরাইল এতে আরও বেপরোয়া হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাবে।

এদিকে শনিবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের এই উদ্যোগের নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের ওপর অবিচার করা হবে। কার্যত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা ঐতিহাসিকভাবে অন্যায় ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে।

বেলফোর ঘোষণাও আসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের মাধ্যমে। ১৯১৭ সালের ২ নভেম্বর মধ্যপ্রাচ্য সংকটের মধ্যস্থতাকারী এই ব্রিটিশ নেতা বেলফোর ঘোষণা দেন যেটি কার্যত ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের বসতি নির্মাণের বৈধতা দেয়।

গত শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন।

এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ব্রিটিশ উদ্যোগ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে গাজা উপত্যকার পুনর্গঠন ও এই অঞ্চলে সংহতি আনার যে চেষ্টা চলছে, সেটিও বাধাগ্রস্ত হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করছে, ইসরাইলি চাপে ব্রিটেন হামাসকে সন্ত্রাসী তকমা দিতে যাচ্ছে। গ্লাসগোতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরই হামাসের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে লন্ডন।
ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।
সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories