Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ত্রিপুরায় পৌরভোটের পর্ব শেষ হলে সুদীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিজেপির

 

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপ রায় বর্মন। কারও নাম না করলেও বুঝিয়ে দিয়েছেন, তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর এই নিয়েই এবার তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ত্রিপুরার বিজেপি শিবির। পৌরভোটের পর্ব মিটে গেলে তারপরই বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের উপর কঠোর পদক্ষেপ নিতে পারে রাজ্য বিজেপি।

ত্রিপুরা বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর অভিযোগ, “দলে থেকে দল বিরোধী কাজ করছেন সুদীপ রায় বর্মন। নির্বাচন কমিটিতে রাখা হলেও একটি বৈঠকেও আসেননি তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন।” এদিকে সুদীপ বর্মনের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “সুদীপ রায় বর্মন সত্যি কথায় বলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য অনেকদিন থেকেই রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ সুদীপ রায়বর্মন। একদিকে যেমন তিনি দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন, অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও রাজ্যে পরিস্থিতি জানার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সুদীপ রায়বর্মন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আগরতলায় পুরো সময় বৈঠক না করেই বেরিয়ে গিয়েছিলেন। পরে আগরতলায় নিজের অনুগামী সমর্থকগ এবং কয়েকজন বিধায়ককে নিয়ে বৈঠক করেছিলেন। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এদিন সুদীপ রায় বর্মন বলেছেন, বিজেপির নেতৃত্বেই রাজ্য থেকে সিপিএমকে সরানো হয়েছিল। তাই তিনি এখনই বিজেপি ছাড়ার কথা ভাবছেন না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories