Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দলের দায়িত্বভার সরাতে চাইছেন প্রবীণ বামফ্রন্ট নেতা বিমান বসু

এনবিটিভি ডেস্কঃ  রাজ্যে প্রবীণ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দলের নতুন মুখের জন্য পথ প্রশস্ত করতে শীঘ্রই সমস্ত “পার্টি কমিটি” থেকে “মুক্ত” হতে চান তবে,তিনি তার প্রস্তাবিত প্রস্থান সম্পর্কে কোন নির্দিষ্ট সময়রেখা নির্দেশ করেননি

 

প্রবীণ নেতা বিমান বসু এখন তাঁর বয়স ৮১ বছর।পার্টির পলিটব্যুরো সদস্য, তার এই সিদ্ধান্তকে বয়স জনিত কারণ বলে জানান।এবং দলকে তরুণ নেতাদের প্রতি আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় নদিয়ার হরিণঘাটায় দলের প্রাক্তন বিধায়ক ননী মালাকারের শোক সভায় বক্তৃতা দেওয়ার সময় বিমান বসু বয়সের কারণটি স্পষ্ট করে বলেন, এখন আর নেতৃত্বে থাকার প্রশ্নই আসে না,এটা হবে অনৈতিক।

তিনি আরও বলেন “এটা নয় যে আমি কেনও এইভাবে সিদ্ধান্ত নিয়েছি।দলের পদে থাকতে চাইলেও আমার পক্ষে সম্ভব হবে না। আমি গত রাজ্য সম্মেলনে আমাদের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে এটি বলেছিলাম। আমাদের কিছু নিয়ম আছে। তাই আমি তাকে বলেছিলাম যে আমাকে সব দলীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়া উচিত।

 

তিনি দলের হয়ে কাজ করে যাবেন উল্লেখ করে বলেন, আমি কোনো কমিটিতে থাকব না, তবে দলের মধ্যেই থাকব,দলেরনেতৃত্ব আমাকে যে কাজ দেবে সেই নির্দেশনা মেনে চলব।

 

প্রবীণ বামফ্রন্ট নেতা বিমান বসু মনে করেন যে, বয়সের কারণে দলের পদকে না আটকে রেখে নতুনদের সুযোগ দেওয়া উচিত, এমন মানসিকতা থাকা দরকার ।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories