Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পুরাতন মালদায় পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ৬

মালদা: পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন ৬ জন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে গাজোল গ্রামীণ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় দাঁড় করানো একটি পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন রোগীসহ ৬ জন। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে সেখানেই।

আহত রোগী অনিতা সরকার, বয়স ২১। বাকি আহতরা হলেন কল্যাণী চৌধুরী, সুমিত্রা সরকার ,সুশান্ত সরকার, কানাই সরকার ও সিমা সরকার। তাঁদের বাড়ি গাজোল থানার রশিদপুর এলাকায়। পুরাতন মালদা থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্সটিকে আটক করে নিয়ে যায়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories