Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ইংরেজবাজারে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত আরও ১

গোলাম হাবিব, মালদাঃ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বাইক চালকও। শুক্রবার বিকেলে এই  দুর্ঘটনাটি ঘটে ইংরেজবাজারের সুস্থানি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক সিংহ (২০)। তার বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া গ্রামে। সে গোলাপগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। আহত পাপ্পু গুহর বাড়ি একটি গ্রামে। সে কৌশিকের সহপাঠী এবং একই স্কুলের ছাত্র। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু কৌশিক ও পাপ্পু ড্রাইভিং লাইসেন্স করাতে এদিন মোটর বাইক নিয়ে বাড়ি থেকে মালদহে এসেছিলেন। কাজ করে বিকেল সাড়ে চারটে নাগাদ মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সুস্থানি মোড়ে একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা মারে। বাইকের পেছনে বসে থাকা কৌশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাইক চালকের আসনে বসা পাপ্পুকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাপ্পুর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories