Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

নদীয়ায় গভীররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ১৮ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এনবিটিভি ডেস্কঃ শনিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ জন শবযাত্রী।  রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হাঁসখালি থানার ফুল বাড়িতে। মৃত এবং আহত সকলেই উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার পারমাদন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, গতকাল পারমাদন গ্রামে এক বৃদ্ধার মৃত্যু হয়, মৃতদেহটি সৎকারের জন্য প্রায় ২৫ জন শবযাত্রী বোঝাই ম্যাটাডোর যাচ্ছিল নবদ্বীপের উদ্দেশ্যে। ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি পাথরবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ম্যাটাডোরটির।উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীদের কয়েকজন। ঘটনাস্থলে আসে পুলিশও। আহতদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার পরপরই প্রাণ হারান ১৭ জন শবযাত্রী। পরে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হবে।

এই মর্মান্তিক পথ দূর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পারমাদন গ্রামে। টুইট করে শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories