Saturday, September 5, 2026
30 C
Kolkata

মা ও দুই শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কান্দিতে

জৈদুল সেখ, কান্দিঃ অগ্নিদগ্ধ হয়ে মা ও দুই শিশু কন্যাসন্তানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দির গাঁতলা গ্রামে।

পরিবার সুত্রে জানা গেছে, গাঁতলা গ্রামের দয়াল ঘোষের মেয়ে লক্ষ্মী ঘোষের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল, নবগ্রাম থানার অন্তর্গত ঘোষপাড়া গ্রামের বাসিন্দা বীরবল ঘোষের। গত দু বছর আগে শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে মনোমালিন্য, বিবাদের কারণে লক্ষী ঘোষ দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকত। মাঝে মধ্যে শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হলে সেভাবে মিমাংসা না হওয়ার ফলে দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তা মধ্যেই দিন কাটাতেন তিনি।

প্রতক্ষদর্শী বৃন্দাবন সাহা বলেন,” আজ সকাল আটটা নাগাদ বাড়িতে কেউ ছিল না, সেই সময় বাড়িতে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে পাড়া প্রতিবেশীর চিৎকার শুনে আমরা কয়েকজন মিলে এসে দেখি দরজা লাগানো, দরজা ভেঙে দেখি লক্ষ্মী ঘোষ (২২) ও দুই মেয়ে আগুনে পুড়ে মরে পড়ে আছে। বড়ো মেয়ে চাঁদনি ঘোষ (৫), ছোট্ট মেয়ে ইতু ঘোষ (৩) এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।”

ঘটনাস্থলে কান্দী থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে অগ্নিদগ্ধ হলেন তাঁরা,  আত্মহত্যা নাকি খুন,  তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories