Wednesday, October 21, 2026
24 C
Kolkata

গুরুগ্রাম থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, গ্রেফতার অভিযুক্ত

শেখ সাদ্দাম,হরিশ্চন্দ্রপুরঃ মালদার হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় হরিয়ানার গুরুগ্রাম থেকে অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করা হল। দীর্ঘ পাঁচ মাস পর বাড়ি ফিরল নাবালিকা। মেয়েকে কাছে পেয়ে স্বভাবতই কান্নায় ভেঙে পড়লেন মা।

পুলিশ সূত্রে খবর,  হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাগমারা গ্রামে ওই নাবালিকার বাড়ি। ছোট থেকেই দিদার বাড়ি বেজপুরা গ্রামে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত সে। দশম শ্রেণীর এই ছাত্রী পাঁচ মাস আগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে বেজপুরা এলাকার কাশিম আলী (২৫) নামে এক যুবক বলে অভিযোগ। ওই নাবালিকাকে অপহরণ করে এলাকা ছাড়া হয়ে যায় যুবক। মেয়েটির পরিবার থেকে অপহরণ করা হয়েছে মেয়েকে বলে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরই তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন সূত্রে মেয়েটির খোঁজ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম হরিয়ানা রওনা হয়। সেখানে গুরুগ্রাম পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সেই এলাকা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতারও করে। ইতিমধ্যে ওই দুজনকে হরিশ্চন্দ্রপুর থানায় আনা হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories