Friday, March 6, 2026
26.7 C
Kolkata

চাপের মুখে জোড়া ‘৫০’ শ্রেয়স, ঋদ্ধির, প্রথম টেস্ট জিততে ৯ উইকেট চাই ভারতের

এনবিটিভি ডেস্কঃ প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান। অভিষেক টেস্ট ম্যাচে বড়ো রান করে স্মরণীয় করে রাখলেন শ্রেয়স আয়ার। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল, তখন জোড়া অর্ধশতরান করলেন শ্রেয়স ও সাহার। নীচের দিকে তিনটি অর্ধশতরানের জুটি। চতুর্থ দিনের শেষে ৭ উইকেটে ২৩৪ রান করে ডিক্লেয়ার করল ভারত। দিনের বাকি সময়ে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৪ রান নিউজিল্যান্ডের। ম্যাচ জিততে গেলে এখনও ২৮০ রান করতে হবে কেন উইলিয়ামসনদের। চতুর্থ দিনের শেষে ভাল জায়গায় রাহানেরা।

দলকে খারাপ পরিস্থিতি থেকে টেনে তুললেন শ্রেয়স আয়ার ও ঋদ্ধিমান সাহা। চতুর্থ দিনের প্রথম সেশনে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিষেক টেস্টে নিজের জাত চেনালেন শ্রেয়স। প্রথম ইনিংসে শতরানের পরে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন তিনি। ঘাড়ে ব্যথা নিয়ে অর্ধশতরান এল ঋদ্ধির ব্যাট থেকে।

চতুর্থ দিনের শুরুতে প্রথমে চেতেশ্বর পুজারার উইকেট হারায় ভারত। ২২ রান করে আউট হন তিনি। রান পাননি অধিনায়ক রহাণে। তার পরে একই ওভারে ময়াঙ্ক আগরওয়াল ও রবীন্দ্র জাডেজাকে আউট করে ভারতকে জোড়া ধাক্কা দেন টিম সাউদি। ৫১ রানে ৫ উইকেট পড়ে যায়। দেখে মনে হচ্ছিল তাড়াতাড়ি ইনিংস শেষ হয়ে যাবে। তখনই দেখা গেল দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন শ্রেয়স।

প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও তার পরে ঋদ্ধিমানের সঙ্গে অর্ধশতরানের জুটি বাঁধেন তিনি। অশ্বিন ৩২ করে আউট হন। শ্রেয়স অর্ধশতরান করার পরে ৬৫ রানের মাথায় আউট হন। তিনিই ভারতের প্রথম ব্যাটার যিনি অভিষেক টেস্টের এক ইনিংসে শতরান ও অন্য ইনিংসে অর্ধশতরান করলেন।

শ্রেয়স আউট হওয়ার পরে অক্ষরের সঙ্গে জুটি বাঁধেন ঋদ্ধি। ঘাড়ে ব্যথা নিয়ে ঋদ্ধি যে ভাবে খেললেন তা আগামী দিনে তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে। সেই সঙ্গে তাঁর অবসরের যে জল্পনা শুরু হয়েছিল তা অনেকটাই দমিয়ে দিলেন ঋদ্ধি।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ডের রান ৪। এখনও জয়ের জন্য ২৮০ রান দরকার তাদের। অন্য দিকে ভারতের দরকার ৯ উইকেট। কালই শেষ হচ্ছে প্রথম টেস্ট। কমপক্ষে হাতে রয়েছে ৯০ ওভার। ভারতের পিন সহায়ক পিচে কিউইদের  তার আগেই অলআউট করে দেবে বলে আশা রাহানের দল থেকে ভারতীয় সমর্থদের। এখন দেখার পঞ্চমদিনে দুই দল শুরুটা কেমন করে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories