Friday, March 6, 2026
24.4 C
Kolkata

তাইওয়ানের আকাশে ২৭ চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে আবার টহল দিয়েছে চীনের যুদ্ধবিমান। রোববার মোট ২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানে যায় বলে অভিযোগ। এর মধ্যে ছিল ১৮টি যুদ্ধবিমান, পাঁচটি পরমাণু বোমা বহনে সক্ষম বিমান এবং একটি রিফুয়েলিং বিমান।

চীনের যুদ্ধবিমানগুলিকে সাবধান করে দিতে তাইওয়ানের যুদ্ধবিমানও উড়ে যায়। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও চূড়ান্ত সতর্ক করে দেয়া হয়। সম্প্রতি তাইওয়ানে একটি মার্কিন প্রতিনিধিদল ঘুরে গেছে। আবার একটি প্রতিনিধিদল আসছে। তার আগে চীন আবার যুদ্ধবিমান পাঠালো।

এর আগে ইইউ প্রতিনিধিদল যখন তাইওয়ান সফরে গিয়েছিল, তখনও চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। চীন দাবি করে, তাইওয়ান তাদের এলাকা। ফলে কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদল চীনকে এড়িয়ে তাইওয়ানে গেলে তারা তা পছন্দ করে না। তাই বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদল আসার আগে ও পরে তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে যুদ্ধবিমান পাঠাতে দেখা গেছে চীনকে।

ডোনাল্ড ট্রাম্পের আমলেই চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়। তাইওয়ান নিয়েও দুই দেশের মতবিরোধ আছে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার বিশেষ উন্নতি হয়নি। একবার দুই দেশের বৈঠক হয়েছে। বাইডেন ও শি-র মধ্যে ফোনে কথা হয়েছে, কিন্তু বরফ গলেনি। আমেরিকা সম্প্রতি জানিয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে চীন যেন কোনো অভিযান না চালায়। তাহলে আমেরিকাও চুপ করে বসে থাকবে না। কারণ, তাইওয়ানকে সুরক্ষা দেয়ার ব্যাপারে তারা দায়বদ্ধ।

চীনের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, তাদের নৌ ও বিমান বাহিনী তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। ভবিষ্যতে এই ধরনের আরো মহড়া হবে। কারণ, কোনো বহিঃশত্রু এই অঞ্চলে আচমকা হামলা করলে চীনা সেনা যাতে তার প্রতিরোধ করতে পারে, সেজন্যই এই মহড়া হচ্ছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories