Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

“তিনটি কৃষি আইন প্রত্যাহারের আলোচনার অনুমতি না থাকলে,সংসদের কী লাভ? ” : রাহুল গান্ধী

এনবিটিভি ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার বলেন যে,বিতর্ক ছাড়াই তিনটি কৃষি আইন বাতিল করার অর্থ দাঁড়ায় যে,সরকার আলোচনা করার জন্য ভীতসন্ত্রস্তএবং সরকার জানে যে কৃষি আইন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল।

 

সংসদে কৃষি আইন প্রত্যাহার বিলপাস করার পর তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে যার বিরুদ্ধে কৃষকরা এক বছরেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছেনএদিন রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,তার কংগ্রেস দল ভবিষ্যদ্বাণী করেছিল যে সরকারকে কৃষি আইন ফিরিয়ে নিতে হবে, কারণ এই কৃষি আইন তিন-চারটি ক্রোনি পুঁজিবাদীদের শক্তি । আর অন্যদিকে কৃষক ও শ্রমিকদের শক্তির কাছে পরাজিত বরন করবেই। আর সেটাই হলও ।

কংগ্রেস প্রাক্তন প্রধান রাহুল গান্ধী কৃষকের আন্দোলনের ফলে তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণার পরে তিনি বলেন,সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছে এটি কৃষকদের এবং দেশেরও সাফল্য।

 

তিনটি কৃষি আইন বাতিলের সময় রাহুল গান্ধী সরকারের সমালোচনা করে বলেন,দুর্ভাগ্যজনক বিষয় হলো,কোনো আলোচনা ছাড়াই কীভাবে বিলগুলো বাতিল করা হয়েছে। আমরা এই বিলগুলির পিছনের শক্তিগুলি সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, কারণ এই তিনটি কৃষি আইন কেবল প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না, এই আইনগুলি প্রধানমন্ত্রীর পিছনের শক্তিগুলিকে প্রতিফলিত করে এবং এটিই আমরা আলোচনা করতে চেয়েছিলাম

 

 কৃষি বিল বাতিলের সময় সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধী নানান অভিযোগ তুলে বলেন,আমরা এমএসপি ইস্যু লখিমপুর খেরি ঘটনা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। দীর্ঘ এক বছরে এই আন্দোলনে মারা যাওয়া ৭০০ কৃষকদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত সেই আলোচনার অনুমতি দেওয়া হয়নি

 

রাহুল গান্ধী আরও বলেন, কৃষি আইন নিয়ে আলোচনার জন্য কেন্দ্র সরকার ভীতসন্ত্রস্ত,সরকার কৃষি আইনের সুপ্ত বিষয়কে আড়াল করতে চাচ্ছে,আলোচনার অনুমতি না দিলে সংসদের কী লাভ?

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories