Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নিজের জমি রক্ষা করতে গিয়ে আক্রমণের শিকার আশা কর্মী ও তাঁর দুই মেয়ে

নিজেদের  জায়গা দখলের প্রতিবাদ করায় আশা কর্মী মহিলা সহ তার দুই কলেজ ছাত্রী মেয়েকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম মা এবং কলেজছাত্রী দুই মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী মীর আইয়ুব আলী, মীর এখলাখ এবং মীর আজম সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় আশা কর্মী মহিলা শাহানাজ পারভীন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহতদের নাম শাহানাজ পারভীন (৫৫), তার দুই মেয়ে ডেজি পারভীন (২২) এবং নাসরিন পারভীন (১৮)। ডেজি পারভীন এবং নাসরিন দুই বোন। প্রথমজন চাঁচল কলেজে এমএ পাঠরতা এবং ছোট বোন সামসি কলেজে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। তাদের ওপর অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

আক্রান্ত শাহানাজ পারভীন পুলিশকে অভিযোগে জানিয়েছেন,  কয়েক বছর আগে তার স্বামী মারা গিয়েছেন। তাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। সেটি তার দেওর  মীর আইয়ুব আলী এবং তার দলবল দখল করার চেষ্টা চালাচ্ছে। বাড়ির সামনে কয়েক লক্ষ টাকা মূল্যের এই জায়গা দখলের প্রতিবাদ তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন। কিন্তু পরিবারে কোনো পুরুষ না থাকায় , তাদের দুই মেয়ের উপর নানা ভাবে অত্যাচার চালিয়ে আসছিল অভিযুক্তেরা। সোমবার রাতে আচমকাই অভিযুক্ত ও তার দুই ছেলে দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। জায়গা দখলের কথা বলে তাদেরকে মারধর ও শ্লীলতাহানি করে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার পর মহিলাদের আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। তখনই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মা এবং দুই মেয়ে চিকিৎসার জন্য ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি এই হামলার ঘটনায় অভিযুক্ত তিন জন সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদকে ঘিরে এক মহিলা ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories