Saturday, September 5, 2026
28 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে বিয়েবাড়িতে অস্ত্র সহ আটক বিহারের যুবক

মালদাঃ বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেরে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে ওই যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে। ধৃতের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এমএম পিস্তল-সহ গুলি। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দুরে বাংলা-বিহার সীমান্ত এলাকা। অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে এসেছিল সে? এর পিছনে কোনো উদ্দেশ্যে ছিল কী? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories