Saturday, September 5, 2026
30 C
Kolkata

৫১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার মালদা পুলিশের

গোলাম হাবিব, মালদাঃ নেশাদ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। গত শনিবার ৫১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নাকা চেকিং চলাকালীন একটি মারুতি গাড়ি সহ ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের মধ্যে আজিজুল ইসলামের বাড়ি আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঠালবাড়ি, জয়ন্ত বর্মনের বাড়ি আলিপুরদুয়ারের যোগেন্দ্রনগর, সাদেক মিয়াঁ ও নূর হোসেনের বাড়ি মালদার কৃষ্ণপুরে এবং আব্দুল করিমের বাড়ি কালিয়াচকের নারায়নপুরে। ধৃতদের রবিবার মালদার বিশেষ আদালতে তুলে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই পাঁচজন গাজা পাচারের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালিয়ে শনিবার রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories