Wednesday, October 21, 2026
27 C
Kolkata

নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতের

এনবিটিভি ডেস্কঃ সবচেয়ে বড়ো ব্যবধানে টেস্ট জয় ভারতের। ১২ ওভার ৩ বল। চতুর্থ দিন ভারতকে ম্যাচ জিততে লাগল মাত্র ৭৫ বল। তার মধ্যেই নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেট ফেলে দিলেন জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ১৬৭ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট কোহলীরা। সেই সঙ্গে সিরিজ জিতল ভারত।

চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলী। দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউয়ি ব্যাটাররা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলীরা। টেস্ট সিরিজ জিতে শুরু হল কোহলী-দ্রাবিড় যুগের।

ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলী। প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের দৌলতে ৩২৫ রান করে ভারত। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন কিউয়ি স্পিনার অজাজ পটেল। তবে তা কাজে লাগেনি। মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলীরা। ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে এবার কোহলিদের মিশন দক্ষিণ আফ্রিকা। সেই সফরে ভারতে খেলবে ৩টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচের সিরিজ। সিরিজ এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় টি-২০ সিরিজ হচ্ছেনা। পরে করা হবে এই স্বল্প ওভারের সিরিজ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories