Tuesday, October 20, 2026
28 C
Kolkata

এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে ডাক পরিষেবা, জানালেন আসানসোল ডিভিশনের এসএসপি

উজ্জ্বল দাস, আসানসোলঃ মেলার মাধ্যমে গ্রামে গ্রামে দুয়ারে পৌঁছাবে ডাক পরিষেবা। মঙ্গলবার এই কথা জানান ডাক বিভাগের আসানসোল ডিভিশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোষ্ট অফিসেস বা এসএসপি শেখ ফারাজ হায়দার নবী।

বলতে গেলে, আসানসোল ডিভিশনের ডাক বিভাগে এক দশকেরও বেশি সময় পর এসএসপি হিসেবে এলেন কোনও আইপিএস অফিসার। ২০০৯ সালে, সুপ্রিয় ঘোষ মাত্র এক মাসের আসানসোল ডিভিশনের এসএসপি হিসাবে ছিলেন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নতুন এসএসপি হিসাবে সদ্য দায়িত্ব নেওয়া শেখ ফারাজ হায়দার নবী বলেন, ডাক বিভাগের বিভিন্ন সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে আগামী ১৫ ডিসেম্বর বার্ণপুরের ‘ভারতী ভবনে’ এক মেলার আয়োজন করা হচ্ছে। যেখানে যে কোনও ব্যক্তির পোস্টাল বিভাগের বিভিন্ন পরিষেবা, যেমন আধার কার্ড, ডাক বীমা, সুকন্যা সমৃদ্ধি, সঞ্চয় অ্যাকাউন্ট, ডিপোজিট স্কিমের মতো সবকিছু করতে পারবেন ও বিভিন্ন সুবিধা পাবেন। এভাবে আসানসোল ডিভিশনের ডাক বিভাগ ডিভিশনের বিভিন্ন ব্লক ও গ্রামে “ডাক মেলা” -র আয়োজন করবে।

এএসপি বলেন, আমাদের উদ্দেশ্য দুয়ারে বা ডোর স্টেপে ডাক বিভাগের সব সুবিধা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, “এক মাসও এখনো হয়নি, আমি আসানসোল ডিভিশনের এসএসপির দায়িত্ব নিয়েছি। এই ডিভিশনে তিনটি হেড পোস্ট অফিস, ৯৮ টি সাব ও ১০৯ টি শাখা, পোষ্ট অফিস রয়েছে। এই সময়ের মধ্যে আমি বুঝতে পেরেছি বেশকিছু সমস্যা রয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমাকে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘আধার’ সংক্রান্ত ‘ পরিকাঠামোর অভাব’ রয়েছে। সেই অভাব মেটানোর চেষ্টা করা হচ্ছে। ডিভিশনের সব পোস্ট অফিস যাতে একদম সময়ে খোলে ও নিয়মিত এবং সময়মতো জনগণকে সুযোগ-সুবিধা দেওয়া যায় তার ওপর জোর দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী মানুষেরা ডাক পরিষেবা পেতে এসে কোন সমস্যায় না পড়েন তারজন্য বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পোস্ট অফিসে দালাল ও এজেন্ট রাজ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হবে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories