Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরানের পাঁচ দশক আগের পাওনা পরিশোধ করছে ব্রিটেন

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তার দেশ ইরানের ৪০ কোটি পাউন্ডের দেনা পরিশোধ করার চেষ্টা করছে। তিনি বুধবার লন্ডনে এক বক্তব্যে বলেন, ‘ইরানের কাছে ব্রিটেনের ৪০ কোটি পাউন্ডের একটি বৈধ দেনা রয়েছে এবং এই অর্থ পরিশোধের চেষ্টা করছে ব্রিটেন।’

 

ইরানের সাবেক শাহ সরকার ব্রিটেনের কাছে থেকে ‘চিফটেন’ ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ দিয়েছিল কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর ওই ট্যাংক সরবরাহ স্থগিত করে লন্ডন। কিন্তু এর পরিবর্তে প্রদেয় অর্থ আজও ফেরত দেয়নি ব্রিটিশ সরকার।

 

আন্তর্জাতিক সালিশ আদালত ইরান সরকারকে ৪০ কোটি ডলার পরিশোধের জন্য সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক কোম্পানিকে নির্দেশ দিয়েছে। কিন্তু লন্ডন দাবি করছে, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটিকে ওই অর্থ পরিশোধ করতে পারছে না লন্ডন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories