Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেগম রোকেয়ার জন্মদিনটি ‘নারী শিক্ষা দিবস’ হিসাবে পালন করার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

এনবিটিভি ডেস্কঃ রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন একজন বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী উজ্জ্বল নক্ষত্র। রোকেয়া নামে তিনি অধিক পরিচিত । ৯ ডিসেম্বর দিনটি এই মহীয়সীর জন্ম ও মৃত্যু দিবস। এডুকেশন সাব কমিটির পরিচালনায় বৃহস্পতিবার এই দিনটি সাড়ম্বরে উদযাপন করা হল কলকাতার দি মুসলিম ইন্সটিটিউটে।

এদিন অনুষ্ঠান চলাকালীন সাক্ষাৎকারে  আবু সিদ্দিক খান । 

এই দিনে বেগম রোকেয়ার জীবনের বহুমুখী কাজের উপরে ‘রোকেয়াঃ আলোকের দূত’ শিরোনামে এক তথ্য-চলচ্চিত্র উপস্থাপন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মুজিবর রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেগম রোকেয়ার আত্মজীবনী ও তাঁর দুঃসাহসিক কাজের বিভিন্ন দিকনিয়ে আলোচনা করা হয়।

বাঙালি তথা দেশের নারী জাগরণের এক অপ্রতিদ্বন্দ্বী বেগম রোকেয়া। তাঁর লেখনিতে সমাজের নারীদের নবজীবন তৈরি করতে সাহায্যে করেছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা গ্রহন তৎকালীন সময়ে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি এই প্রাচীরকে টপকে গিয়ে নারী শিক্ষার এক নবজাগরণ নিয়ে আসেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেগম রোকেয়ার স্মৃতি রক্ষার্থে দুটি আবেদন করেন রাজ্যে সরকারের কাছে । একটি হল ৯ ডিসেম্বর যেন দিনটি ‘নারী শিক্ষা দিবস’ হিসাবে পালন করা। অপরটি হল ‘ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়’ টি বেগম রোকেয়ার নামে নামকরণ করা হোক।

 

এদিন উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নন্দিনী ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী পাপিয়া নাগ। উপস্থিত ছিলেন কারায়া হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব আসগার আনিস, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী সাইরা শাহ হালিম।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories