Saturday, September 5, 2026
28 C
Kolkata

কাটমানি: বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ, অভিযোগের তীর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে

বাংলা আবাস যোজনায় আবারও কাটমানির অভিযোগ মানিকচকে। আবারও অভিযোগ এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এবার অভিযোগের তীর পঞ্চায়েত প্রধান মনিরা খাতুনের স্বামী শেখ সুলতান এর বিরুদ্ধে।

অভিযোগ বাংলা আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করেন প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। টাকা না দিলে ঘর মিলবে না বলে হুমকি প্রধানের স্বামী শেখ সুলতান ও আরেক সদস্য মীর হামিদুলের বলে অভিযোগ। এই মর্মে লিখিত অভিযোগ দায়ের মানিকচক বিডিওর কাছে।

কাটমানি দাবী করেছে সেই অভিযোগপত্র

উল্লেখ্য গত দুদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাবির আলীর বিরুদ্ধে বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ ওঠে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালগ্রামের 8 জন উপভোক্তা মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রাম পঞ্চায়েতের ভি এল ই সাবির আলীর বিরুদ্ধে তাদের অভিযোগ। ভি এল ই তাদের কাছে বাংলা আবাস যোজনার ঘর বাবদ কুড়ি হাজার টাকা দাবি করেছেন। দাবি মতো টাকা না দেওয়ায় বাঙ্গালগ্রামের 28 জন উপভোক্তার একাউন্টে ঘরের টাকা ঢোকেনি বলে অভিযোগ। আর এই অভিযোগের মাত্র দুইদিন পরে আবার অভিযোগ। আবারো কাটমানির বিরুদ্ধে। অভিযোগ প্রধানের স্বামী ও আরেক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মানিকচক বিডিওর কাটমানির  বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপভোক্তা রুবিনা খাতুন।

অভিযোগকারিণী রুবিনা খাতুন অভিযোগ করে বলেন, আমার কাছে কুড়ি হাজার টাকা দাবি করে প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। অগ্রিম 10 হাজার টাকা এবং একাউন্টে টাকা ঢোকার পর আরো 10 হাজার টাকা দাবি জানানো হয়। আমি খুব গরিব। দাবি অনুযায়ী টাকা টাকা দিতে না পারায় ঘরের টাকা আটকে রেখেছে। একাউন্টে টাকা ঢোকেনি।

তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরা খাতুন জানান, মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার স্বামী এ ব্যাপারে কোনো ভাবে যুক্ত নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories