Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ক্যানিংয়ের মাতলা ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মৎস্যব্যবসায়ীর

ক্যানিংঃ ক্যানিংয়ের মাতলা ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মৎস্য ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত (৪২)।

জানা গিয়েছে, ক্যানিং থেকে প্রতিদিনের ন্যায় রবিবারও ভোর রাতে বাসন্তী থানার হাড়ভাঙ্গি থেকে ক্যানিং বাজারে মাছ কিনে বাড়ি ফেরার পথে মাতলা ব্রিজের উপর তার বাইকের পিছনে একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলে পড়ে গেলে তাঁর শরীরের উপর দিয়ে চালক ট্রাকটি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এর ফলে ব্রিজের ওপর প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী ও ক্যানিং থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

তবে এলাকার মানুষেরা দাবি করে বলেন,  প্রায় দিনই এই মাতলা ব্রিজে দুর্ঘটনা ঘটে। আরও নজরদারি বাড়াতে হবে এবং এই ব্রিজে সিসি ক্যামেরা লাগাতে হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories