Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

টর্নেডোয় যুক্তরাষ্ট্রে মৃত্যু শত ছাড়াচ্ছে, নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের আরাকানসাস, ইলিনয়, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, মিসিসিপি, ওহাইও ও টেনেসি অঙ্গরাজ্যে অন্তত ৫০টি টর্নেডোর ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ ছিল কেন্টাকিতে আঘাত হানা টর্নেডোটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, কেন্টাকির মেফিল্ডসহ যেসব এলাকার ওপর দিয়ে টর্নেডো গেছে গোটা এলাকা ধুলায় মিশে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা শত ছাড়াতে যাচ্ছে। বিধ্বস্ত ঘরবাড়ি ও কারখানা ভবনে আটকেপড়াদের জীবিত ফিরে পাওয়ার আশা ক্রমেই ফুরিয়ে আসছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কেন্টাকি’র গভর্নর অ্যান্ডি বেসির বলেছেন, ‘অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো এটি। এ পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

গভর্নর অ্যান্ডি বেসির বলেন, ‘টর্নেডোর লাইনে পড়া কোনোকিছুই সোজা হয়ে দাঁড়িয়ে নেই। উদ্ধারকাজ চলমান রয়েছে। যদি অলৌকিকভাবে কাউকে পাওয়া যায়।’ তবে, স্থানীয় সময় শনিবার সকালের পর থেকে কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি।

কেন্টাকির মেফিল্ড শহরে একটি মোমবাতির কারখানায় টর্নেডো আঘাত হানার সময় ১১০ জন কর্মরত ছিলেন। সেখান থেকে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানাটির ধ্বংসস্তুপে এখনও আট জন নিখোঁজ রয়েছেন।

কেন্টাকিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটলেও টেনেসি অঙ্গরাজ্যে চার জন, আরাকানসাসে দুজন এবং মিসৌরিতে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories