Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পূর্বপরিকল্পিত ছিল কৃষক মৃত্যুর ঘটনা! সিটের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

উদ্দেশ্য ছিল কৃষকদের খুন। একথা জানিয়ে দিল বিশেষ তদন্তকারী দল সিট। আঙুল তুলল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের জেলবন্দি ছেলে আশিসের দিকেই। তাঁর বিরুদ্ধে নতুন চার্জ আনারও বিচারককে লিখিত আর্জি জানিয়েছে সিট। আশিস মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই খুন এবং ষড়যন্ত্রের চার্জ আনা হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ‘‌খুনের চেষ্টার’‌ চার্জ আনার আর্জি জানিয়েছে সিট। নতুন বছরেই উত্তরপ্রদেশে ভোট। আর দু’‌–তিন মাস বাকি। তার আগে সিট–এর এই রিপোর্টে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বিজেপি–র। কারণ আশিসের বাবা অজয় মিশ্র এখনও মোদির মন্ত্রিসভার সদস্য। এই ইস্যু নিয়ে বিরোধীরা নির্বাচনী প্রচারে প্রবলভাবে আক্রমণ করবে বিজেপি–কে। ৮ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদ করছিলেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের সমাবেশের বিরুদ্ধে। তখনই বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে এসইউভি গাড়ি চালিয়ে দেন আশিস মিশ্র।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে যোগী আদিত্যনাথ সরকারের তদন্তের শ্লথ গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের তরফে জমা দেওয়া পরপর দু’টি ‘স্টেটাস রিপোর্ট’‌ নিয়েও বিস্তর ক্ষোভ উগরে দিয়েছিল শীর্ষ আদালত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories