Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে নজির সিভিক ভলান্টিয়ারের

বেসরকারি বাসে পড়ে থাকা টাকার ব্যাগ, মোবাইল, আধার কার্ড কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো এক সিভিক ভলেন্টিয়ার। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ কর্তাদের উপস্থিতিতেই মানিকচকের বাসিন্দা ওই প্রকৃত মালিকের হাতে তার হারিয়ে যাওয়া সামগ্রী টাকার ব্যাগ তুলে দেন সিভিক ভলেন্টিয়ার পঙ্কজ মাঝি। তিনি ইংরেজবাজার থানার অন্তর্গত মালদা মেডিকেল কলেজ চত্বরে কর্মরত রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকার বাসিন্দা মনজুর শেখ মালদা শহরে বিশেষ কাজের জন্য আসছিলেন। তার সঙ্গে ছিল নগদ ১৬০০ টাকা, মোবাইল, আধার কার্ড। কিন্তু ওই বেসরকারি বাসেই ছিলেন ইংরেজবাজারের খাসকোল এলাকার সিভিক ভলেন্টিয়ার পঙ্কজ মাঝি। মালদা শহরের রথবাড়ি এলাকায় মানিকচকের বাসিন্দা মনজুর শেখ নেমে যাওয়ার পর ওই সিভিক ভলেন্টিয়ারের চোখে পরে বেসরকারি বাসে আধার কার্ড, টাকার ব্যাগ, মোবাইল পড়ে রয়েছে। সেগুলি কুড়িয়ে পাওয়ার পর ইংরেজবাজার থানায় ওই সিভিক ভলেন্টিয়ার জমা দেন। এরপর ব্যাগে থাকা পরিচয় পত্র মোবাইল নম্বর দেখেই প্রকৃত মালিক মনজুর শেখকে ফোন করে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হয়। এরপরই সেই টাকার ব্যাগ, মোবাইল, আধার কার্ড তুলে দেওয়া হয় মনজুর শেখের হাতে।

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারের সততা এবং তার এই কর্তব্যে আমরা গর্বিত। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকে এভাবেই সততার সঙ্গে যে কাজ করে চলেছে। এদিনও সিভিক ভলেন্টিয়ার যে সামগ্রীগুলো  পেয়েছিল সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories