Sunday, September 6, 2026
28 C
Kolkata

টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে মৃত ১২

 

সুপার টাইফুন রাইয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল। এ সুপার টাইফুনের প্রকোপে দ্বীপদেশটির ১২ ব্যক্তি মারা গেছেন। এ সময় ফিলিপাইনের বিভিন্ন দ্বীপপুঞ্জের গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উৎপাটিত হয়েছে। এছাড়া ফিলিপাইনের বিভিন্ন গ্রামগুলোও পানিতে ডুবে গেছে।

 

টাইফুন রাইয়ের আঘাতে প্রায় তিন লাখ লোকের বাড়ি ও সমুদ্র সৈকতের পাশের সম্পত্তি ধ্বংস হয়েছে। শুক্রবার এ সুপার টাইফুনটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে আঘাত করে। এ টাইফুনটির প্রভাবে দেশটির কিছু অংশের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়ির ছাদ উড়ে গেছে।

 

এ টাইফুনের বিষয়ে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ এক ব্রিফিংয়ে বলেন, সুপার টাইফুন রাইয়ের আঘাতে

 

সিয়ারগাও দ্বীপে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ টাইফুনের প্রকোপে ১২ ব্যক্তি মারা গেছেন। ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালোয়ান দ্বীপও এ টাইফুনের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া ফিলিপাইনের ভিসায়াস ও মিন্দানাওর দক্ষিণ দ্বীপাঞ্চচলেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এ সুপার টাইফুনটি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories