Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

বচসার জেরে মহিলা সহ ৬ জনকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

এনবিটিভি, নদীয়া: ঘরে ঢিল ছোড়া ও বচসার জেরে মহিলা সহ ছয় ব্যক্তিকে লোহার রড ও শাবল দিয়ে মারধর করা সহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করার অভিযোগ উঠল মাধব সূত্রধর নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজনদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাধব সূত্রধর পলাতক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ নবদ্বীপ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর সংলগ্ন আত্মা নগরপাড়া এলাকায়।

অভিযোগ, এই দিন রাতে ওই এলাকার বাসিন্দা গৃহবধূ বেবি সাহা কর্মকার তার স্বামী ও শিশু সন্তানকে সাথে নিয়ে নিজের বেড়ার ঘরের ভেতরে রাতের খাওয়া-দাওয়া করছিলেন। সেই সময় হঠাৎই তাদের বেড়ার ঘর লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল ছুড়তে থাকে কোন এক ব্যক্তি। ওই ব্যক্তির ছোড়া ঢিল বাঁশের বেড়া ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে যায় বলে অভিযোগ। পাশাপাশি ঢিলের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পায় তার শিশু সন্তান বলেও জানিয়েছেন গৃহবধূ বেবি সাহা কর্মকার।

ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য তাঁরা ঘরের বাইরে বেরলে প্রতিবেশী মাধব সূত্রধর ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের বাড়িতে ঢুকে পড়তে দেখে তাকে ধাওয়া করে ঢিল ছোড়ার প্রতিবাদ করেন বেবি সাহা ও তাঁর পরিবারের লোকজন। এর জেরে বচসার সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে। অভিযোগ, সেই সময় মাধব সূত্রধর ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে আক্রমণ চালায়। আক্রান্ত হয় গৃহবধূ বেবি সাহা কর্মকার সহ তার পরিবারের লোকজন। বচসার কারণে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

এই ঘটনাকে কেন্দ্র করে মহিলা সহ ছয় জন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা রাতেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ার কারণে দুইজন মহিলা ও দুইজন পুরুষ সহ চার জন ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ থানায় অভিযুক্ত মাধব সূত্রধর ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছে আক্রান্ত ওই গৃহবধূর পরিবার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।

পুনরায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাঁর জন্য ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এছাড়াও অভিযুক্তদের খোঁজ চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories