Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক বাহিনী অপসারণে প্রেসিডেন্ট ইয়ামিনের ব্যাপক প্রচার অভিযান

 

মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক বাহিনী অপসারণে দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ব্যাপক প্রচারাভিযান শুরু হয়েছে। এলক্ষে আবদুল্লাহ ইয়ামিন “ইন্ডিয়া আউট” প্রচারাভিযানকে শক্তিশালী করতে দেশব্যাপী সফর শুরু করেছেন।বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এজন্য দেশব্যাপী প্রচারণাও শুরু করেন। -মালদ্বীপিসনিউজ নেটওয়ার্ক

 

দেশটির বিরোধীদল প্রগতিশীল কংগ্রেস জোটের সহযোগিতায় “ইন্ডিয়া আউট” প্রচারাভিযানটি সাধারণ নাগরিকদের একটি গ্রুপ প্রথমে শুরু করেছিল। প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের প্রশাসনের অধীনে মালদ্বীপে ক্রমবর্ধমান ভারতীয় সামরিক উপস্থিতির প্রতিবাদে এই অভিযান শুরু হয়।

 

জানা যায়, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন কে.গুরাইধু সফরের মাধ্যমে “ইন্ডিয়া আউট” প্রচারাভিযানকে শক্তিশালী করার জন্য দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন। “ইন্ডিয়া আউট” প্রচারণার সমর্থকরা “ভারতীয় দখলদার বাহিনী” অপসারণের আহ্বান জানিয়ে দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন রাস্তায় মিছিল করেছে।

 

ফলে “ইন্ডিয়া আউট” প্রচারাভিযান ব্যাপক জনসমর্থন অর্জন করেছে, যখন মালদ্বীপ সরকার জনসাধারণের উদ্বেগ উড়িয়ে দেয়। মালদ্বীপ সরকার গতমাসে একটি বিবৃতি প্রকাশ করে উল্লেখ করেছে যে, আন্দোলনটি কয়েকজন ব্যক্তির ভুল অনুভূতির ফলাফল। ২০১৮ সাল থেকে মালদ্বীপে অনুষ্ঠিত চারটি বৃহত্তম রাজনৈতিক সমাবেশ “ইন্ডিয়া আউট” প্রচারাভিযানের পক্ষে হওয়ায় এটির প্রচার আরও ব্যাপকভাবে উৎসাহিত হয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories