Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক যুবককে, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

এনবিটিভি,নদীয়া: ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনা তাহেরপুর থানা এলাকার। জানা গেছে, মৃত ওই যুবকের নাম রাকেশ মণ্ডল (২৮)। নদীয়ার তাহেরপুর থানার বিননগর খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাকেশ মণ্ডল। পেশায় অটোচালক। সে তার মামার বাড়িতে থাকত বলে জানা যায়।

গতকাল বিকেল নাগাদ তার নতুন টোটো নিয়ে ধানের বীজের ভাড়া নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। রাতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সকালে বাড়ির লোকেরা তাহেরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করতে আসে। তখনই খবর আসে তাহেরপুর থানা এলাকার খামার শিমুলিয়া খালপাড় এলাকায় এক যুবকের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

শোকের ছায়া মৃত যুবকের পরিবার।

পুলিশ এবং রাকেশ মণ্ডলের পরিবারের অন্যান্য সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করে। রাকেশ মণ্ডলের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উধাও রাকেশ মণ্ডলের নতুন টোটো এবং মোবাইল। পরিবারের অনুমান রাকেশের নতুন টোটো ছিনতাই করার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে।

এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories