Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

আদালত থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারল গুণধর স্বামী

এনবিটিভি,নদীয়া: জানা গেছে গত ৬ বছর আগে বিয়ে হয় তাহেরপুর থানার টাকশালের সোনিয়ারী মণ্ডলের সঙ্গে তাহেরপুর থানার টাকশালের বাসিন্দা সফিউদ্দিন মন্ডলের।
সোনিয়ার বাড়ির লোকেদের অভিযোগ স্ত্রীকে নির্যাতন করত স্বামী এবং শ্বশুরবাড়ির লোক। সেই কারণে গত তিন মাস আগে সোনিয়া তার বাড়িতে চলে আসে।

বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য মঙ্গলবার আইনজীবী তাকে আদালতে আসতে বলে। সেখানে উপস্থিত হলে স্বামী শরিফউদ্দিন মন্ডল তাকে জোর করে তুলে নিয়ে যায় নানা স্বাদ নবারুণ সংঘের মাঠে।

সফিউদ্দিন মন্ডল, অভিযুক্ত স্বামী ।

খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছায় সোনিয়ার মা এবং কাকা। সেখানেই দুজনের মধ্যে বাকবিতন্ডা চলাকালীন পকেট থেকে অ্যাসিডের সিসি বের করে তা ছুঁড়ে মারে স্ত্রী সোনিয়ার মুখে।

এই ঘটনায় ওই গৃহবধূর মা এবং কাকার গায়ে আ্যসিড লাগে। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে ওয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories