Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা হাঁসখালিতে, মৃত এক আহত বেশ কয়েকজন

 

 

 

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা হাঁসখালিতে, মৃত এক আহত বেশ কয়েকজন

এনবিটিভি, নদীয়া : হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই আবারও হাঁসখালি তে ভয়াবহ দুর্ঘটনা। মৃত 1, আহত বেশ কয়েকজন। এবার ঘটনাস্থল নদীয়ার হাঁসখালি থানার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সূত্রের খবর গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ একটি আলু বোঝাই লরি হাঁসখালি রাজ্য সড়ক দিয়ে আসছিল। এলাকাবাসীর অভিযোগ গাড়িটির গতিবেগ অনেক বেশি থাকার কারণে গাড়িচালক ভারসাম্য হারিয়ে পাশের বেশ কয়েকটি দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পথচারীর। বেশ কয়েকজন আহত হয়।

এলাকাবাসীর দাবি ঐ গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিল। তাদের আরও অভিযোগ রাত দুটোর সময় দুর্ঘটনা ঘটলেও, ঘটনাস্থলে পুলিশের দেখা মেলেনি। এর পাশাপাশি স্থানীয়রা দাবি জানাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য করা হোক। পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন এখানে লাগাতার দুর্ঘটনা লেগেই রয়েছে। পুলিশের তরফ থেকে কোন নজরদারী চালানো হয় না। যার কারণে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যাধিক গতিতে গাড়ি চলাচল করে।

তারা চাইছেন যত দ্রুত সম্ভব পুলিশ নজরদারি চালিয়ে যাতে গাড়ি গতিবেগ এর ভারসাম্য বজায় রাখা যায় সেই ব্যবস্থা করুক। যদিও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। বাকিরা জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories