Sunday, September 6, 2026
28 C
Kolkata

আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

 

আফগানিস্তানে মানবিক সহায়তা ত্বরান্বিত করতে তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বুধবার এ প্রস্তাব গ্রহণ করা হয়।

তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। পরে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবটি গ্রহণ করা হয়।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব অনুসারে, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম ও মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য যে সকল কর্মকাণ্ড চলছে তার জন্য অর্থায়নের ক্ষেত্রে তালিবানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ কারণে আফগানিস্তানে মানবিক সহায়তার ক্ষেত্রে অর্থায়নে জন্য তহবিল গঠন করা যাবে। আফগানিস্তানে মানবিক সহায়তা তহবিলের জন্য অর্থ প্রদান বা অন্যান্য অর্থনৈতিক সহায়তা করা বৈধ।

জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ প্রস্তাবটি গ্রহণ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম ও মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য অন্য যে সকল কর্মকাণ্ড চলছে তা ত্বরান্বিত করতে দেশটির ওপর থেকে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জাতিসঙ্ঘে ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, এ প্রস্তাবটি গ্রহণ করার ফলে আফগানিস্তানের বহু মানুষের জীবন রক্ষা হবে।
সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories