Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

যশোরের গাঁজাসহ আটক এসআই, এক দিনের রিমান্ড মঞ্জু।

 

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে তিন কেজি গাঁজাসহ আটক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

হাসানুজ্জামান যশোরের চৌগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত মোজাম্মেল সরদারের ছেলে।

কেশবপুরের ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দিবাকর মালাকার বাংলানিউজকে বলেন, সোমবার (১৫ জুন) দুইটি মোটরসাইকেলে মাদকদ্রব্য নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া পালপাড়া এলাকায় অবস্থান নেন। তবে এর আগে সোর্সের মাধ্যমে আসামিদের কাছ থেকে গাঁজা ক্রয়ের জন্য মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। এসময় দুইটি মোটরসাইকেলে তিনজন লোক আসে। মোটরসাইকেল দুইটি আসার পরে তাদের কাছে ব্যাগে থাকা দুই কেজি এবং মোটরসাইকেলে সেটিং করা আরও এক কেজিসহ মোট তিন কেজি গাঁজা ক্রেতা ছদ্মবেশে থাকা পুলিশের লোকজন হাতিয়ে নেন। এক পর্যায়ে তার কাছে থাকা হ্যান্ডকাপ দেখে একজন দৌঁড়ে পালিয়ে যান। কিন্তু সেখানে থাকা চাঁদড়া গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে নাজমুল ইসলাম ওরফে রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়। আর মাদক সরবরহকারীদের অন্যজন হাসানুজ্জামান নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের পরিচয়পত্র ও পিস্তল দেখান। তখন হাসানুজ্জামানের কাছে থাকা সরকারি পিস্তল ও পরিচয়পত্র হস্তান্তর করতে বলেন। এরইমধ্যে এসআই হাসানুজ্জামান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ ঘটনায় তিনি (দিবাকর মালাকার) বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, ১৫ জুন এসআই হাসানুজ্জামানকে আটক করার পরে মঙ্গলবার (১৬ জুন) আদালতে পাঠানো হয়। এদিন সাতদিন রিমান্ডের আবেদন জানালে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইদিন আসামি নাজমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories