Saturday, September 5, 2026
28 C
Kolkata

করোনাকালে ভয়াবহভাবে বেড়েছে বাল্যবিবাহ, তার প্রতিরোধে দশ কিলোমিটার পথযাত্রা

এনবিটিভি, ডোমকল : করোনার কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ,আর যার ফলে বেড়েছে বাল্য বিবাহ। বিগত দুই বছরে অত্যাধিক মাত্রায় বেড়েছে বাল্য বিবাহ। আর তা প্রতিরোধের উদ্দেশে প্রায় দশ কিলোমিটার পথ হেটে একটি পদযাত্রা করলেন ডোমকলের আরক্ষা অধিকারিক গণ ও আরও অনেকে।

এদিন ডোমকল থেকে ইসলামপুর নেতাজি পার্ক অব্দি প্রায় দশ কিলোমিটার পথ পায়ে হেঁটে সচেতনতার বার্তা দিতে পথ সভা অনুষ্ঠিত হয়। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক রাজীব মন্ডল,বিধায়ক জাফিকুল ইসলাম ,আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ আরও অনেকে।

বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের বিস্তারের এ সময় বাল্যবিবাহের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রামীণ পরিবারগুলোতে একধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ সময়টায় দেশে ফিরেছেন। সমাজ বাস্তবতায় প্রবাসে কাজ করা ছেলের ‘পাত্র’ হিসেবে চাহিদা বেশি। আর এই অবরুদ্ধ অবস্থায় বিয়ে দিয়ে ফেলার চেষ্টা করছেন অভিভাবকেরা। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এখন কম হচ্ছে। সেই সুযোগও কাজে লাগাচ্ছে কেউ কেউ। সমাজের দরিদ্র অনেক অভিভাবকই এ সময় মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories