Sunday, September 6, 2026
28 C
Kolkata

ভারতে ২০২২ সালেই ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা চালু হতে চলেছে

এনবিটিভি ডেস্কঃ   হলো মোবাইল ফোনের পঞ্চম জেনারেশনের ইন্টারনেট। একে সংক্ষেপে ফাইভ-জি বলা হয়। ২০২২ সালের মধ্যে ভারতের নির্বাচিত শহরগুলিতে চালু হতে চলেছে ফাইভ-জি৷ ২০২২ সালে যে শহরগুলি ফাইভ-জি টেলিকম পরিষেবাগুলি পেতে প্রস্তুত সেগুলির মধ্যে রয়েছে গুরুগ্রাম, ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই, চণ্ডীগড়, দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনউ, পুনে ও গান্ধীনগর।

শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা সরবরাহকারী টেলিকমিউনিকেশন বিভাগ সোমবার জানিয়েছে, “ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা দেবে।  উল্লেখিত শহরগুলিতে ফাইভ-জি  ট্রায়াল সাইটগুলি প্রতিষ্ঠা করেছে। মেট্রো এবং বড় শহরগুলি পরের বছর দেশে ফাইভ-জি পরিষেবা চালু করার প্রথম স্থান হবে।”

ফাইভ-জি হলো মোবাইল ফোনের পঞ্চম জেনারেশনের ইন্টারনেট। একে সংক্ষেপে ফাইভ-জি বলা হয়। এর মাধ্যমে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট তথ্য ডাউনলোড ও আপলোড করা যায়।

বর্তমানে স্মার্টফোন দিয়ে আমরা যাই করি না কেন, ফাইভ-জি হলে তা আরো দ্রুত গতিতে এবং ভালোভাবে করা সম্ভব হবে। ফাইভ-জি আসলে বেশি সুবিধা হবে মোবাইল গেমারদের জন্য। ভিডিও কল আরো পরিষ্কার হবে। শরীরে লাগানো ফিটনেস ডিভাইসগুলো নিখুঁত সময়ে সংকেত দিতে পারবে। ফলে জরুরি চিকিৎসা সেবাতেও আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories