Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

অটো ও ব্যাটারি চালিত টোটোর বাড় বাড়ন্তে সাধারণ ভ্যানচালকেরা দিশেহারা

এনবিটিভি, ইসলামপুর, রানিনগর : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা ‘খাজাঞ্চিবাবু’র কথা মনে পড়ে? এ যেন তারই প্রতিফলন ! নবীনের সঙ্গে প্রবীনের দ্বন্দ্বটা যেন আজও ততটাই সত্যি। বর্তমান বাজারে ব্যাটারি চালিত গাড়ির বাড় বাড়ন্তে কাজ হারিয়েছে অনেক ভ্যান চালকেরা। দিন শেষে কোনো দিন এক আনাও লাভ হয়না,এমনটাই জানাচ্ছেন আজকের ভ্যান চালকেরা। টোটো,অটোর দাপটে তাদের রোজগার আজকাল প্রায় শূন্য।

মুর্শিদাবাদের রাণীনগর ও ইসলামপুর এলাকার বিভিন্ন জায়গায় দেখা মিলত ভ্যান চালকের। তবে বর্তমানে তাদের দেখা মেলা ভার। গুটিকতক যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের  নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এমনটাই জানাচ্ছেন শেখপাড়া গ্রামের এক টোটো চালক।
রানীনগরের শেখপাড়া বাজার ও ইসলামপুর  বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় এক সময় ভ্যানের রমরমা ছিল। আজ সেখানে হাতে গুনা ৪/৫ টি ভ্যান। তার পাশেই রমরমিয়ে চলছে ব্যাটারি চালিত টোটো ও অটোর দাপট। অনেকেই টাকার জন্য নিজেকে বদলে নিতে পারেনি। তাই অনেকেই বদলেছে এই পেশা। সময়ের পরিবর্তন ঘটে,নতুনকে জায়গা করে দিতে পুরনোকে বিদায় নিতেই হয়,আর এটাই ধ্রুব সত্য।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories