Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফেসবুকে আলাপ, ১৫ বছরের নাবালকের সঙ্গে ২২ বছরের যুবতীর পালিয়ে বিয়ে, শ্রীঘরে যুগল

এনবিটিভি, শান্তিপুর : ১৫ বছরের নাবালকের সাথে ২২ বছরের যুবতীর পালিয়ে বিয়ে। তাদের দু’জনকে আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ। জানা যায়, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর এলাকার বাসিন্দা রাজিব দুর্লভ। তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের সঙ্গে। জানা যায় গত ২৫ শে ডিসেম্বর তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে। গতকাল তারা শান্তিপুর লোকাল ট্রেনে করে শান্তিপুরে আসছিল। এসময় তাদের দুজনের ভেতর কথাবার্তা দেখে যাত্রীরা শান্তিপুর ষ্টেশনে নেমে তাদের আটকে রাখে। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ এবং চাইল্ড লাইনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের তরফ থেকে শান্তিপুর থানা এই দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ওই ছেলেটি দিগনগর হাই স্কুলের দশম শ্রেণীতে পাঠরত। ২২ বছরের যুবতী উত্তরপ্রদেশে কাজ করেন। তবে নির্দিষ্ট ভাবে সে বলতে পারেনি কি কাজ করেন। যখন ওই ছেলেটিকে উত্তরপ্রদেশের যাওয়ার জন্য জোর করে তখনই সাধারণ মানুষ তাদের দুজনকে আটকে রাখে। যেহেতু ওই ছেলেটির বয়স ১৫ বছর সেই কারণেই আইনত ভাবে তারা বিয়ে করতে পারে না। এদিন শান্তিপুর থানার পুলিশ ওই যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories