Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

আজ বসিরহাটে জাঁকজমক ভাবে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাতা দিবস

আলিনুর মন্ডল, বসিরহাটঃ আজ  ১লা  জানুয়ারি একদিকে যেমন নতুন বছরের প্রথম দিন, তেমনি  অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আনন্দে মেতে উঠেছে নব বর্ষকে বরন করতে। ঠিক তেমনি ভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা তাঁদের দলের প্রতিষ্ঠা দিবসে আনন্দে মেতে উঠছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজ সকাল থেকে বসিরহাটের বিভিন্ন ব্লকে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।

বসিরহাট উত্তর বিধানসভার শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেক কেটে এদিনের প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠান। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনভর ধরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাটা দিবস।

সাংবাদিক দের মুখোমুখি হয়ে অঞ্চলের সভাপতি  মুসতাক আহমেদ জানান যে, “আমাদের নেত্রী কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে আজ থেকে ২৫বছর আগে তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠাতা করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাধারণ মানুষ কে কিভাবে এক উন্নততর পরিষেবার মাধ্যমে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া  যায়।  আজ তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত জনগণ।

তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করেছি কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী লক্ষী ভান্ডার বিভিন্ন প্রকল্পে মানুষ আজ কতটা উপকৃত হয়েছে।  আমরা চাই আগামী দিনে ২০২৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। যাতে করে পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যে মানুষ ও উপকৃত হয়।”

এদিন উপস্থিত ছিলেন শ্রীনগর মাটিয়া অঞ্চলের সভাপতি মাননীয় মুসতাক আহমেদ, যুব সভাপতি কুতুবউদ্দিন টিয়া, প্রাক্তন প্রধান আব্দুস সাত্তার,যুব নেতা আবু জাফর, জহিরুল আলম লাল্টু, কামরুল ইসলাম,মিডিয়া সেলের সভাপতি আলিনুর মন্ডল এবং প্রমুখ নেতৃত্ববৃন্দ।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories