Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কাজ দেখতে গিয়ে মাটির নিচে তলিয়ে গেল সিনিয়র ওভারম্যান অফিসার, চাঞ্চল্য ছড়াল এলাকায়

এনবিটিভি,আসানসোলঃ  কেন্দা কোলিয়ারীর আগুন লাগা বন্ধ ২ নং পিটে ভরাটের কাজ দেখতে গিয়ে মাটির নিচে তলিয়ে গেল সিনিয়ার ওভারম্যান অজয় কুমার মুখার্জী । এই মর্মাতিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে স্থানীদের কাছ থেকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ব্যাক্তি।

গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে থেকে কেন্দা কোলিয়ারীর বন্ধ ২ নং পিটে প্রচন্ড কালো ধোঁয়া দেখা যায়। পরের দিন  সেই ধোঁয়া রুপান্তরিত হয় ভয়াবহ আগুনে। এই আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কোলিয়ারি কর্তৃপক্ষ সেই মুখ ছাই ও মাটি ভরাটের কাজ চালাচ্ছে। সেই কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন কোলিয়ারির সিনিয়ার ওভারম্যান অজয় কুমার মুখার্জী।

সেই সময় মাটি ধ্বসে মাটির নিচে চলে যায়। সেই সময় স্থানীয় বেশ কয়েক জন শিশু এই বিষয়টি দেখ পায়। তড়িঘড়ি এলাকায় খবর দিয়ে এলাকার মানুষ কোলিয়ারি ও পুলিশে খবর দিলে তল্লাশি শুরু হয়। এখনো পাওয়া খবরে অজয় বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কেন্দা কয়লা খাদান শ্রমিক ইউনিয়ানের সম্পাদক দেবাশিষ চ্যাটার্জী বলেন, খবর পেয়ে আমরা বাতি ঘরে খোঁজখবর নিয়ে দেখতে পায় বাতি ঘরে অজয় বাবুর ইস্যু করা বাতি জমা পড়েনি। তিনি জানান অজয় বাবু মাটি ভরটা করার কাজের দায়িত্বে ছিলেন। তাই অনুমান করা হচ্ছে অজয় বাবুর মাটির নিয়ে ঢুকে গেছেন। তিনি আরো জানান অজয় বাবুর আর ৬ মাসের মতো কাজ ছিল। ঘটনাস্থলে ছুটে আসেন জামুড়িয়া বিধায়ক হরে রাম সিং।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories