Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

রানাঘাটে বিজেপির স্বস্তি, তৃণমূল সভাপতি সহ শতাধিক কর্মী গেরুয়া শিবিরে যোগদান

এনবিটিভি ডেস্কঃ  পৌরসভা ভোটের আগে বিজেপির স্বস্তি। এবার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ শতাধিক কর্মী গেরুয়া শিবিরে যোগদান করলেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন নদীয়া রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী।

নদীয়ার রানাঘাটের অটল বিহারী বাজপেয়ী জন্ম বার্ষিকী উপলক্ষে বেশ কিছুদিন ধরেই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রাতে বাজপেয়ির জন্মজয়ন্তী উপলক্ষে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে একটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি।

সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী। তার হাত ধরেই রানাঘাট পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এদিন বিজেপিতে যোগদান করেন।

বিজেপি বিধায়ক বলেন, “এই প্রথম নয় দিন কয়েক আগে প্রায় ২০০ জন কর্মী বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। বিধানসভা ভোটের ফলাফলের পর আমাদের ভুল বুঝে বেশ কয়েকজন কর্মী সরে গিয়েছিলেন। তারা পুনরায় আবার দলে ফিরে আসছেন।

 যোগদানকারী এক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলেন, “মূলত তৃণমূল কংগ্রেসের তাদের কোন সম্মান দেওয়া হচ্ছিল না। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে গোটা দেশকে উন্নয়নের শিখরে পৌঁছেছে মূলত সাধারন মানুষকে সেই উন্নয়ন পৌঁছে দিতেই বিজেপিতে যোগদান।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories