Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

তালিবানে চলছে শুদ্ধি অভিযান, গ্রেপ্তার ২৫০০

আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার ব্যক্তিকে আটক অথবা বরখাস্ত করেছে। তালিবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। তালিবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি রবিবার কাবুলে বলেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালিবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে।

অপরাধী তালিবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালিবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।তালিবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন। নিজ কমিশনকে আফগান জনগণের স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে লতিফুল্লাহ হাকিমি বলেন, তালিবান সদস্যদেরকে পবিত্র জীবনযাপন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

গত বছরের আগস্ট মাসে তালিবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর কিছু মানুষ তালিবানের নাম ভাঙিয়ে আফগান জনগণকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালিবান।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories