Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড! বিশ্বের সবচেয়ে লম্বা নাম

নাম একজন ব্যক্তির প্রথম পরিচয়। অনেক সময় নাম উচ্চারণে জটিলতা থাকলে সেই ব্যক্তিকে আর পাঁচ জনের সামনে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এর পেছনে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। কারণ তারা অনেক সময় সন্তানের নাম কিছুটা আলাদা অন্যরকম রাখতে চান। সঙ্গীত, সিনেমা কিংবা প্রিয় বই নাম অনুসারে তারা সন্তানদের নামকরণ করে থাকেন।
তবে আশ্চর্যের বিষয় হল নিজের কন্যা সন্তানের নাম আর পাঁচ জনের থেকে সম্পূর্ণ আলাদা রেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা স্যান্ড্রা উইলিয়ামস। ১২ সেপ্টেম্বর ১৯৮৪ সালে কন্যা সন্তানের জন্ম দেন স্যান্ড্রা। সদ্যজাত কন্যার নামকরণ একেবারেই আলাদা ধরনের রাখেন তিনি। পরবর্তী কালে এই নামটি হয়ে ওঠে বিশ্বের দীর্ঘতম নাম। স্যান্ড্রার মেয়ের নামে রয়েছে ১০১৯ টি অক্ষর এখানেই শেষ নয়! মেয়ে এই নাম সংশোধন করে মাঝে আরও ৩৬ টি অক্ষরের ‘মিডল নেম’ জুড়ে দিয়েছেন স্যান্ড্রা। পরবর্তীকালে এই নামের জন্যগিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে তার মেয়ে। এই নামের জন্য মেয়ের বার্ড সার্টিফিকেটের আয়তনে বেড়ে দাঁড়িয়েছে দু ফিট।


তবে বন্ধুবান্ধবরা থাকে জেমি বলেই ডাকে। তার এই ডাক নামটি বেশি প্রচলিত হওয়ায়মোটেও অখুশি নন জেমি। তবে তার আসল নাম মনে রাখতে থাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। অনেক সময় লাগাতার টেপরেকর্ডার চালিয়ে বারবার তাকে নিজের নাম শুনতে হয়েছে বলেও জানান তিনি। জেমিদের এই ওয়ার্ল্ড রেকর্ডের পর নড়েচড়ে বসে টেক্সাস প্রশাসন। তড়িঘড়ি আইন পাশ করা হয়। যে কোনও ফর্মে নাম লেখার বক্সে পদবী ছাড়া শুধুমাত্র নাম লেখাকেই আইনত অনুমোদন দেয় টেক্সাস। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ায় মার্কিন মুলুকে যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছেন টেক্সাসের উইলিয়ামস পরিবার। 

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories